বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তিন লাশ উদ্ধার: হত্যার কথা স্বীকার ছোট ভাইয়ের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৪৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট কান্দাপাড়া এলাকায় স্বামী-স্ত্রী ও তাদের শিশু সম্তানকে হত্যার কথা স্বীকার করেছেন নিহত আসাদের ছোট ভাই দ্বীন ইসলাম। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িসংলগ্ন বাঁশঝাড়ে মাটি খুঁড়ে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন নিহত আসাদের ছোট ভাই দ্বীন ইসলাম।
বুধবার (২৮ অক্টোবর) রাত থেকে ওই গ্রামের আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন আক্তার (৪২) ও শিশুপুত্র লিয়ন (৭) বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ওই রাতেই তাদের মেজো ছেলে মোফাজ্জল এ ঘটনা কটিয়াদী মডেল থানা পুলিশকে জানায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই বাঁশঝাড়ে নতুন মাটি দেখে সন্দেহ হয় ঢাকা থেকে বাড়ি ফেরা বড় ছেলে তোফাজ্জলের।
খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এসময় একই গর্ত থেকে মাটিচাপা দেয়া অবস্থায় এ তিনজনের মরদেহ উদ্ধার হয়। ঘটনার পর নিহত আসাদের ভাই দীন ইসলাম, দুই বোন নাজমা ও তাসলিমা এবং তাসলিমার স্বামী ফজলু মিয়াকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করেছিল পুলিশ।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com