বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কৃষক আশিদ মিয়া হত্যা : একজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩৫৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইলে কৃষক আশিদ মিয়া হত্যা মামলায় একজনকে ফাঁসি ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আব্দুল্লাহ। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুল ওয়াহাব ও মারফত আলী। তাদেরকে এক লাখ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবু জাহের ও নজরুল ইসলাম নামে দুইজনকে খালাস দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে এপিপি আবু সাঈদ ইমাম ও আসামিপক্ষে অ্যাডভোকেট তানিয়া মামলা পরিচালনা করেন।

 

মামলার বিবরণে জানা যায়, মাছ ধরাকে কেন্দ্র করে শিশুদের ঝগড়ার জের ধরে ২০১০ সালের ৩০ অক্টোবর তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের খাগাটিয়া বটতলা এলাকায় আসামিরা একই এলাকার তালে নেওয়াজ খা ওরফে রেজু মিয়ার ছেলে কৃষক আশিদ মিয়াকে পিটিয়ে হত্যা করেন। ওই ঘটনায় পরদিন নিহতের ভাই আনিছ মিয়া বাদী হয়ে পাঁচজনের নামে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com