বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কিশোরগঞ্জ জেলা স্মরণী এলাকা থেকে কিশোর গ্যাং এর তিন সদস্য আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪০২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা স্মরণী এলাকা থেকে কিশোর গ্যাং এর তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে ৩টি চাকু উদ্ধার করা হয়। অভিযানের সময় অজ্ঞাতনামা আরও কিছু সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

 

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাত অনুমান সাড়ে তিন ঘটিকায় অভিযান চালিয়ে কিশোরগ্যাং এর সদস্য শুভ দাস (১৮), পিতা-হারাধন দাস, সাং-বত্রিশ নতুন পল্লী (ওয়ার্ড নং-০৯), রিফাত আহমেদ সাবের (১৭), পিতা-শফিকুল ইসলাম মুকুল, সাং-বত্রিশ নূরানী সড়ক (ওয়ার্ড নং-০৯) ও আতিকুল ইসলাম (১৭), পিতা-আয়াতুল ইসলাম, সাং-নগুয়া এতিমখানা রোড (ওয়ার্ড নং-০৬) সর্ব থানা ও জেলা-কিশোরগঞ্জ-দের’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল তিনটি চাকু’সহ গ্রেফতার করেন। এছাড়াও ঘটনাস্থল থেকে অজ্ঞাত আরও দুই তিনজন পালিয়ে যায়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত কিশোর অপরাধীরা জানায় যে, তারা কথিত বড়ভাই শাওন, পিতা-শওকত মিয়া, সাং-সুতিরবাজার, থানা-কটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ, এ/পি-বত্রিশ নূরানী মোড়, লাদেন মিয়ার ভাড়াটিয়া বাসা, থানা ও জেলা-কিশোরগঞ্জ এর নির্দেশে বর্ণিত স্থানে সমবেত হয়েছিল। তারা জানায় শাওন বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমুলক কার্যক্রমে তাদেরকে নেতৃত্ব দিয়ে থাকে। শাওনসহ পলাতক আসামীদের ধৃত করার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

 

উক্ত বিষয়ে ধৃত আসামী ও কিশোর অপরাধীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com