শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

বেড়েছে মৃত্যু, দেশে করোনায় প্রাণহানি ৭ হাজার ছাড়াল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩০২ বার পড়া হয়েছে
করোনা

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেল।

 

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আরও ৩৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২০ জন।

এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩২৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন। এর আগে শুক্রবার (১১ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৮৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৯ জন।

 

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১২ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ১৪ লাখ ১৯ হাজার ৭৪৩ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৩৮৯ জনের। আর সুস্থ হয়েছেন চার কোটি ৯৬ লাখ ২৫ হাজার ১৫৭ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com