বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থীর নাম ঘোষণা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৩১ বার পড়া হয়েছে
আসন্ন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কুলিয়ারচর পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে অনেক জল্পনাকল্পনা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মেয়র পদে একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ হাসান সারওয়ার মহসিনের নাম ঘোষণা করা হয়েছে।
.
বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে বীর প্রতীক শহীদ সেলিম সংসদ প্রাঙণে এক নির্বাচনী আলোচনা সভায় কিশোরগঞ্জ-৬ আসনের মাননীয় সাংসদ, বিসিবি ও এসিসি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের পক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান পৌর মেয়র ইমতিয়াজ বিন মুসা জিসান আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করেন।
.
কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি নিজাম কারীর সভাপতিত্বে ও পৌর নেতাকর্মীদের অংশগ্রহনে উক্ত নির্বাচনী আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সাত্তার মাস্টার, কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সৈয়দা নাছিমা আক্তার চায়না, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটিরি সভাপতি মুফতী ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, পৌরশহরের ৯টি ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দসহ কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com