শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

সিরাজগঞ্জে নব্য জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২০৪ বার পড়া হয়েছে
জেএমবি

সিরাজগঞ্জের শাহজাদপুরের জঙ্গি আস্তানা থেকে পলাতক এক নব্য জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১২-এর সিরাজগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত কমান্ডার ও গণমাধ্যম কর্মকর্তা প্রণব কুমার সরকার।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হানিফ হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নব্য জেএমবি সদস্য জুয়েলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি জিহাদি বই ও একটি তালেবানি বইসহ লিফলেট উদ্ধার করা হয়।”

 

গত ২০ নভেম্বর শাহজাদপুর পৌর এলাকার একটি বাড়ির জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে চার জেএমবি সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। জুয়েল এ ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতারকৃত জুয়েল রানা (২০) পাবনার সাঁথিয়া উপজেলার দাড়ামুদা পশ্চিমপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "সিরাজগঞ্জে নব্য জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com