শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একজন কারাগারে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ১২১১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা করায় পুলিশের বিরুদ্ধে হুমকি, অপপ্রচার ও বিদ্বেষ ছড়ানােসহ বিভিন্ন অভিযােগ এনে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক।

.

এঘটনায় গভীর রাতে  আকিব হৃদয় (২৬) নামে একজনকে শহরের উকিলপাড়া এলাকার বাসা থেকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তিনি “আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও দেশটাইম অনলাইন পাের্টালের বার্তা সম্পাদক বলে পরিচয় দিয়েছেন।

.

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে, ২৮ ডিসেম্বর সােমবার দুপুর ২টার দিকে শহরের সার্কিট হাউজের সামনের রাস্তায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাে. ইব্রাহিম, মাে. জুলহাস হােসেন সৌরভ, মাহমুদুল হাসান ও মাে উবায়দুর রহমান সাহেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পুলিশের সহায়তা কাজ করছিলেন। বেলা আড়াইটার দিকে শহরের উকিলপাড়ার বাচ্চু খানের ছেলে আকিব হৃদয় (২৬) ও নগুয়া এলাকার মতিউর রহমানের ছেলে মােস্তাফিজুর রহমান ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেলমেট ও মাস্ক ছাড়া মােটরসাইকেলে যাবার সময় তাদের সড়ক পরিবহন আইনের ৬৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

.

তাৎক্ষনিক জরিমানা আদায় না করায় তাদেরকে কালেক্টরেট ভবনে নিয়ে গেলে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেটদের কক্ষে বিনা অনুমতিতে ঢুকে ভিডিও করতে থাকেন এবং চাকুরিচ্যুতিসহ নানারকম হুমকি প্রদর্শন করতে থাকে ঐ সাংবাদিক। জরিমানা দিয়ে ছাড়া পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে আকিব হৃদয়, মােস্তাফিজুর রহমান ও মনােয়ার হােসেন রনি ভ্রাম্যমাণ আদালত ও জেলা প্রশাসক সম্পর্কে বিভিন্ন কটুক্তি, প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা ও জনগণের সঙ্গে সম্প্রীতি বিনষ্টের মত বক্তব্য দেয় এবং স্যার না বলায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন বলে প্রচার করেন। তাদের এসব বক্তব্য তিনজনেরই ফেসবুক আইডি থেকে লাইভে প্রচার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

.

কিশোরগঞ্জ সদর থানার ওসি মাে. আবু বকর সিদ্দিক জানিয়েছেন, সােমবার রাত পৌনে ১২টার সময় জেলা প্রশাসক মাে. সারওয়ার মুর্শেদ চৌধুরী নিজে বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আকিব হৃদয়, মােস্তাফিজুর রহমান ও মনােয়ার হােসেন রনির বিরুদ্ধে মামলা (মামলা নং ৩২) করেছেন। মামলায় তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে পরিদর্শক জয়নাল আবেদীনকে।

.

রাত ৩টার সময় আকিব হৃদয়কে তার বাসা থেকে গ্রেফতার করা হলেও অন্য দুজনকে বাসায় পাওয়া যায়নি। গ্রেফতারকৃত আসামীকে আজ (২৯ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে কোর্টে হাজির করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম তাকে কারাগারে পাঠানাের আদেশ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একজন কারাগারে"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com