শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

“জানা-অজানায় বঙ্গবন্ধু” বইয়ের মোড়ক উন্মোচন করল কিশোরগঞ্জ জেলা প্রশাসন

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৪৬৯ বার পড়া হয়েছে
জেলা প্রশাসন কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের গ্রন্থনা ও প্রকাশনায় “জানা-অজানায় বঙ্গবন্ধু” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

 

শনিবার (০২ জানুয়ারী) রাতে কিশোরগঞ্জ সার্কিট হাউজের দু’তলায় মুক্তিযুদ্ধা কর্ণার ও লাইব্রেরীতে নতুন বই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার বিদায়ী জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ, নতুন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা’সহ জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ। বইটির সম্পাাদনা পরিষদে ছিলেন জেলার সকল অতিরিক্ত জেলা প্রশাসক এবং সহকারী কমিশনার মাহামুদুল হাসান ও অব: প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম জাহান।

 

এই খবরটি পড়ুন: হোসেনপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন এমপি লিপি 

কিশোরগঞ্জ জেলা প্রশাসন বইটিকে জেলার সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ১০০ পৃষ্ঠার এই বইয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ৫০০টি প্রশ্নের উত্তর সংযোজন করা হয়েছে। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, শৈশব, পারিবারিক জীবন, শিক্ষাজীবন, রাজনীতিতে হাতেখড়ি, ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনীতি, ছয় দফা এবং বাঙালির অবিসংবাদিত নেতা, স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশ পুনর্গঠন, ১৫ আগস্ট এবং একটি কালো অধ্যায়, বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর স্মরণীয় কিছু উক্তি ও ছবি গ্যালারী’সহ বিপুল তথ্য দিয়ে বইটি ফুটিয়ে তোলা হয়েছে।

 

এই খবরটি পড়ুন: কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একজন কারাগারে

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com