বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কুলিয়ারচরে দুই গ্রুপে বিচ্ছিন্নভাবে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ২৭৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিচ্ছিন্ন ভাবে দুই গ্রুপে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। একটি গ্রুপ খোলা আকাশের নিচে ও আরেকটি গ্রুপ দলীয় কার্যালয়ে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।

গতকাল সোমবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল থেকে একটি গ্রুপ কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জড়ো হয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের পস্তুতি গ্রহণ করে দলীয় কার্যালয় দখল রাখে।

অপর আরেকটি গ্রুপ মামুনুর রশিদ মামুনের ডাকে কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের কর্মী সমর্থকগণ বড়খারচর আলিফ বিজ্ঞান স্কুল মোড় সংলগ্ন মাঠে জড়ো হতে থাকে। পরে তারা সেখানেই খোলা আকাশের নিচে কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইয়াসির মিয়ার উপস্থিতিতে ২০ পাউন্ডের একটি কেক কেটে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করে।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান হৃদয়, নাহিম চমক রউফ, আসিফ, জুম্মান, আশিকুল ইসলাম, ইকরাম, ফুয়াদ, রবিন, আশরাফুল, অফি, পাবেল, অপু, তমাল, ফয়সাল, নাইম, জাহিদ, এম এস সাইফুল প্রমুখ।

এরপর তারা মিছিল আকারে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিকে আসলে, দলীয় কার্যালয় তালাবদ্ধ করে রাখে অপর গ্রুপ। পরে তারা কুলিয়ারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে তাদের কার্যক্রম শেষ করে।

অপরদিকে প্রথম গ্রুপের কর্মসূচি শেষ হওয়ার সাথে সাথে তালাবদ্ধ দলীয় কার্যালয় খুলে অপরপক্ষ, হাফেজ খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে বিকাল ৪টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করে। পরে তারা মিছিল আকারে কুলিয়ারচর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের শেষে ফের দলীয় কার্যালয়ে আলোচনা সভার শেষে ৩ পাউন্ডের একটি কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপনের মধ্য দিয়ে তাদের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করে ।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহিন সদাগর, ছাত্রলীগ নেতা প্রবাল, পাপ্পু, সাদ্দাম প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com