শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৫৮২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনার কাজ। ৯ টি ওয়ার্ডের ২৮ টি কেন্দ্রের ২৭টিতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়েছে দুপুরের পরেই।

 

নির্বাচনী এলাকায় ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিসিয়্যাল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেছেন। সেইসাথে ৩ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন ছিল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব ও বিজিবি টহলে ছিল।

আজ সকাল ৮টা থেকে কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মেয়র পদে ৪ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ৭১ হাজার ৮৪ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ২ শত ৮৫ জন এবং মহিলা ভোটার ৩৬ হাজার ৭ শত ৯৯ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com