শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

কিশোরগঞ্জে ৬১৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার জমি’সহ ঘর পাবে

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৫৮১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ৬১৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার জমি’সহ ঘর পাবে

“আশ্রয়ণের অধিকার’ শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উপর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দুলাল চন্দ্র সূত্রধর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ’সহ জেলা পর্যায়ের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ইতোমধ্যে ঘরসমূহের বিদ্যুৎ ও খাবার পানীয়ের জন্য টিউবওয়েল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গৃহ নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত প্রাক্কলন ও ডিজাইন অনুযায়ী সর্বোচ্চ গুনগতমান বজায় রেখে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জ জেলায় মোট ৬১৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হবে।

কিশোরগঞ্জে ৬১৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার জমি’সহ ঘর পাবে

কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত ঘর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জানুয়ারি সকাল ১০.৩০ ঘটিকায় গণভবন হতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা দেশে একযোগে সারাদেশে ৬৬,১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহের কবুলিয়ত দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি এবং ৩৭১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ব্যারাক হাউজের কবুলিয়ত দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর কাজের শুভ উদ্বোধন করবেন। উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযােদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com