সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে ক্রিকেট সামগ্রী উপহার দিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৫৩৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে ক্রিকেট সামগ্রী উপহার দিয়েছে বিসিবি

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে ক্রিকেট সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এসব সামগ্রী হস্তান্তর করেন বিসিবির ঢাকা বিভাগীয় পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন প্রদত্ত ক্রিকেট সামগ্রীর মধ্যে রয়েছে একটি রোলার, স্কোর বোর্ড একটি, তিনটি ঘাস কাটার যন্ত্র, দুটি ম্যাট, রান আপ কভার দুটি, দুটি পিচ ও দুটি পিচ কভার। এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শামীম আলম এসব সামগ্রী গ্রহণ করে বিসিবিকে ধন্যবাদ জানান।

 

ক্রিকেট সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম বলেন, এসব ক্রিকেট সামগ্রীর মাধ্যমে এখানকার ক্রিকেটাররা অনেক উপকৃত হবে এবং তারা অনেক দূর এগিয়ে যাবে। তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ ও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com