শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

কিশোরগঞ্জ পৌরসভায় দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত মো: পারভেজ মিয়া

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৫৪২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ পৌরসভায় দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত মো: পারভেজ মিয়া

আজ শনিবার (৩০ জানুয়ারি) কিশোরগঞ্জ পৌরসভার স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হয়েছে। কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া বিজয়ী হয়েছেন। তিনি ৮৭০ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী হাজী মো. ইসরাইল মিয়াকে পরাজিত করেছেন। ফলে দ্বিতীয়বারের মতো কিশোরগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হলেন পারভেজ মিয়া।

 

স্থগিত ওয়ালীনেওয়াজ খান কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মো. পারভেজ মিয়া (নৌকা) ৯০২ ভোট এবং বিএনপি প্রার্থী হাজী মো. ইসরাইল মিয়া (ধানের শীষ) ৫১৬ ভোট পেয়েছেন। ফলে পৌরসভার মোট ২৮টি কেন্দ্রে মো. পারভেজ মিয়া মোট ২১ হাজার ৮২৪ ভোট এবং হাজী মো. ইসরাইল মিয়া মোট ২০ হাজার ৯৫৪ ভোট পেয়েছেন। স্থগিত ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ১৮৫২ জন। আজ অনুষ্ঠিত ভোটে ভোট পড়ে ১৪৯১টি। তারমধ্যে বাতিল হয় ১৯৮টি।

 

স্থগিত হওয়া কেন্দ্রে সকল প্রার্থীর আজকের ভোটের ফলাফল: মেয়র পদে নৌকা ৯০২ ভোট, ধানের শীষ ৫১৬, মোবাইল ফোন ৪ ভোট, হাতপাখা ৪ ভোট ও আম মার্কা ৩ ভোট। পুরুষ কাউন্সিলর পদে টেবিল ল্যাম্প ৯২৩, উটপাখি ১৯৯, ব্ল্যাক বোর্ড ৫৭, ডালিম ৫৬, পানির বোতল ২৬, ব্রিজ ১৮, গাজর ৯ ও পাঞ্জাবি ৫ ভোট পেয়েছে।

অপরদিকে মহিলা কাউন্সিলর পদে মেট্রোরেল ৬২০, আংটি ৪০৩, বলপেন ৮৯, চশমা ৮০, দ্বিতল বাস ৮৭, জবা ফুল ২৩, টেলিফোন ৩০, আনারস ১২, হারমোনিয়াম ৩৩ ও অটোরিক্সা ৮ ভোট পেয়েছে।

 

গত ১৬ জানুয়ারি কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পৌরসভার ২৮টি কেন্দ্রের মধ্যে শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজের কেন্দ্রে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং এক পর্যায়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেছিলেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

 

এদিকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে তা গণনা করে শেষ হয় বিকেল ৫টায়। এর আগে সকাল থেকে ওয়ালীনেওয়াজ খান কলেজ কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিন্তু দুপুর ২টার দিকে বিএনপি প্রার্থী হাজী মো. ইসরাইল মিয়া অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com