শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

সারা দেশে করোনার টিকাদান শুরু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে
করোনার টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে একযোগে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের ১০০৫ কেন্দ্রে এ প্রতিষেধক দেওয়া হচ্ছে।

 

রবিবার সকাল ১০টা মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় মন্ত্রী বলেন, করোনার টিকাদানের মাধ্যমে দেশে একটি মহৎ কাজের শুরু হলো আজ। এর আগে যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন বলে জানান তিনি।

শনিবার বেলা আড়াইটা পর্যন্ত টিকা নেওয়ার জন্য ৩ লাখ ২৮ হাজার ১৩ জন নাম নিবন্ধন করেছেন। রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪ টিম এবং ঢাকার বাইরে সারা দেশে ৯৫৫টি হাসপাতালে ২১৯৬টি টিম টিকা প্রয়োগে যুক্ত থাকবে। আজ ঢাকায় প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের অনেকেই বিভিন্ন কেন্দ্রে টিকা নেবেন।

 

এদিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নিয়েছেন হাইকোর্টের তিন বিচারপতি। তারা হলেন- বিচারপতি জিনাত হক, ‍বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি রুহুল কুদ্দুস। এর আগে ২৭ জানুয়ারি একজন নার্স টিকা গ্রহণের মধ্য দিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হয়। ওই দিন আরও ২৫ জন টিকা নেন। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে আরও ৫৪১ জনকে দেওয়া হয়।

 

পার্শ্বপ্রতিক্রিয়া বোঝার জন্য এদের পর্যবেক্ষণে রাখা হয়। খুব একটা সমস্যা না হওয়ায় ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকা প্রয়োগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "সারা দেশে করোনার টিকাদান শুরু"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com