শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন ও অর্থদন্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন ও অর্থদন্ড

কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূ রুবা আক্তার (১৮) হত্যা মামলায় ৬জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ১ লক্ষ টাকা করে অর্থদন্ড ও দেওয়া হয়।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নিহত গৃহবধূ রুবা আক্তার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মোড়লপাড়া এলাকার মৃত আবুবক্কর সিদ্দিকের মেয়ে।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালে জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মোড়লপাড়া গ্রামে আব্দুল কুদ্দুসের ছেলে মো. শামীম এর সাথে দাদা দাদীর অসিয়তে বিবাহ হয় একই গ্রামের আবু বকর সিদ্দিকী এর মেয়ে রুবা আক্তারের।

প্রথমে স্বামী শামীম এ বিয়েতে রাজি ছিলেননা। পরে শামীমের দাদা দাদীর অসিয়ত রক্ষায় রুবাকে বিবাহ করেন শামীম। বিয়ের আনুমানিক ১৫ দিন পর একই বছরের জুন মাসে রুবার নিখোঁজের খবর পায় বড় ভাই আলামিন। খবর পেয়ে রুবাকে খোঁজতে শামীমদের বাড়িতে যায়। সেখানে গিয়ে রুবাকে না পেয়ে হতাশ হয়ে পড়েন। রাত পৌনে দুইটার দিকে শামীমের বাড়ির পাশের ডোবায় শামীমের চাচতো ভাই লুৎতু, শরীফ ও চাচা সোরাব রুবার লাশ দেখতে পেয়ে লাশ উদ্ধার করে শামীমের বাড়িতে নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে করিমগঞ্জ থানায় নিয়ে আসে।

 

এ ঘটনার পরের দিন নিহত গৃহবধূ রুবা আক্তারের বড় ভাই মো. আলামিন বাদী হয়ে ৭জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ছয়জনের নামে অভিযোগ দাখিল করেন আদালতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com