শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

কিশোরগঞ্জে দুই পর্নোগ্রাফি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে দুই পর্নোগ্রাফি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

কিশোরগঞ্জ সদরের জাহাঙ্গীরের মোড় এলাকা থেকে দুই পর্নোগ্রাফি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। তারা দুজন শহরের জাহাঙ্গীরের মোড়ে মা মোবাইল সার্ভিসিং এবং BST টেলিকম নামক কম্পিউটার দোকান নামে দোকান পরিচালনা করত।

 

গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মা মোবাইল সার্ভিসিং এবং BST টেলিকম নামক কম্পিউটার দোকান থেকে আসামী পাখিল চন্দ্র পাল (৪৩), পিতা- মৃত শ্রী মনমোহন পাল ও স্বাধীন চন্দ্র দে (১৯), পিতা-মৃত অখিল চন্দ্র দে, উভয় সাং-বত্রিশ নতুন পল্লী, থানা ও জেলা- কিশোরগঞ্জদেরকে আটক করে। তাদের হেফাজত হতে কম্পিউটার সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জ শহরের জাহাঙ্গীরের মোড়ে মা মোবাইল সার্ভিসিং এবং BST টেলিকম নামক কম্পিউটার দোকান হতে অবৈধভাবে সার্ভারের LAN নেটওয়ার্কের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে বিভিন্ন্ প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে ও পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, এবং সরবরাহ করে আসছিল বলে।

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৪, সিপিসি-২ এর মুখপাত্র।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "কিশোরগঞ্জে দুই পর্নোগ্রাফি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com