শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

মিয়ানমারে ১০ সাংবাদিক আটক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ২৩২ বার পড়া হয়েছে
মিয়ানমারে ১০ সাংবাদিক আটক

জান্তা সরকারবিরোধী বিক্ষোভের খবর প্রচারের কারণে মিয়ানমারে ১০ সাংবাদিককে আটক করা হয়েছে। আজ সোমবার (১ মার্চ) তাদের আটক করা হয়। তবে এখনো তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়নি। খবর ইরাবতি নিউজের। আটক এসব সাংবাদিক মিয়ানমারের বিভিন্ন শহরে জান্তা সরকারবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহের জন্য মাঠে কর্মরত ছিলেন। মিয়ানমারের সেভেন ডে নিউজের প্রধান সম্পাদক কো আহর মাহন ইরাবতিকে বলেন, সাংবাদিকরা শুধু তাদের দায়িত্ব পালন করছেন। তারা বিক্ষোভ করছেন না। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আটক করা গ্রহণযোগ্য নয়।

বিক্ষোভের খবর প্রচারের কারণে ১৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত মোট ২৫ জন সাংবাদিককে আটক করেছে জান্তা সরকার। এর মধ্যে সোমবার ১০ জনকে আটক করা হয়। রোববার রক্তক্ষয়ী সহিংসতার পর সোমবার সকাল থেকে ফের রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। ভিডিও কনফারেন্সে আদালতের শুনানিতে সু চি হাজির হওয়ার সঙ্গে সঙ্গে ইয়াঙ্গুনে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ব্যবহার করেছে।

রোববার জান্তা সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি ও সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হন। পুলিশের ছোড়া গুলি, কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ও রাবার বুলেটে আহত হন অনেকে। তবে বিক্ষোভকারীদের দাবি, নিহতের সংখ্যা আরও বেশি। হতাহতের ঘটনার পর সেনাবিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মিয়ানমার। ফলে ব্যাপক মাত্রায় দমন-পীড়নের পথ বেছে নিয়েছে জান্তা সরকার। দাঙ্গা পুলিশের পাশাপাশি রোববার থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। সশস্ত্র সেনা-পুলিশ ইয়াঙ্গুন, মান্দালয়, দাউই, মায়িক, বাগো, পোকোক্কুসহ বিভিন্ন শহরে প্রতিবাদকারীদের ওপর সরাসরি গুলি চালিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com