শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

আজ পবিত্র শবেমিরাজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ১২২ বার পড়া হয়েছে
আজ পবিত্র শবেমিরাজ

সারা দেশে আজ বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে পালিত হবে পবিত্র শবেমিরাজ। মহিমান্বিত এই রজনীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর একান্ত নৈকট্য লাভ করেছিলেন।

ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। মসজিদে মসজিদে চলবে মিলাদ, নফল নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত। হিজরি জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হয় ১৩ ফেব্রুয়ারি। আর রজব মাস গণনা শুরু হয় ১৪ ফেব্রুয়ারি। সে হিসাবে আজ ২৬ রজব রাতে পালিত হচ্ছে পবিত্র শবেমিরাজ।

এ উপলক্ষে নানা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। সংস্থাটির আয়োজনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

 

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ জোহরের নামাজের পর বায়তুল মোকাররমে ‘মিরাজুন্নবী (সা.)’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com