শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

কিশোরগঞ্জে ইসলামীয়া সুপার মার্কেটে র‌্যাবের হানা, দুইজনকে গ্রেফতার

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ১৫৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ইসলামীয়া সুপার মার্কেটে র‌্যাবের হানা, দুইজনকে গ্রেফতার

ইসলামীয়া সুপার মার্কেটে পর্নোগ্রাফি ব্যবসায় যুক্ত থাকার কারণে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা শহরের ইসলামীয়া সুপার মার্কেট এর ২য় তলায় আলামিন টেলিকম নামক কম্পিউটার দোকান থেকে আসামী মোঃ আলামিন (৩০), পিতা- মৃত মোঃ মাহাতাব মন্ডল, সাং-তেরহাসিয়া ও নুরমোহাম্মদ হৃতিক (১৯), পিতা- মৃত মোঃ নুরুল হুদা, সাং-বৌলাই, উভয় ইউপি-বৌলাই, থানা ও জেলা- কিশোরগঞ্জদের’কে আটক করে এবং তাদের হেফাজত হতে কম্পিউটার সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন ইসলামীয়া সুপার মার্কেট এর ২য় তলায় আলামিন টেলিকম নামক কম্পিউটার দোকান থেকে অবৈধভাবে সার্ভারের LAN নেটওয়ার্কের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে বিভিন্ন্ প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে ও পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, এবং সরবরাহ করে আসছিল।

 

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও র‌্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com