শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

কিশোরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও দেয়াল পত্রিকা উন্মোচন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ১৭৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও দেয়াল পত্রিকা উন্মোচন

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও দেয়াল পত্রিকা উন্মোচন করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রথমে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শামীম আলম। পরে দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হয়। বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শতাধিক দেয়াল পত্রিকা প্রদর্শিত হচ্ছে। এ সময় জেলা প্রশাসক ছাড়াও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, পৌর মেয়র পারভেজ, সিভিল সার্জন মো: মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) মো: হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম মোস্তফা ও এনডিসি মো: মাহমুদুল হাসান’সহ  অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০টি দেয়ালিকা নিয়ে এ দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই দেয়ালিকাগুলো জেলা প্রশাসকের কার্যালয় এ ২৬ মার্চ, ২০২১খ্রি. পর্যন্ত সংরক্ষণ ও প্রদর্শন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com