শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

বাংলাদেশে প্রাণবন্ত গণতন্ত্র বিরাজ করছে: জার্মান প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশে প্রাণবন্ত গণতন্ত্র বিরাজ করছে: জার্মান প্রেসিডেন্ট

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার বলেছেন, আকর্ষণীয় উন্নয়ন এবং উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশে প্রাণবন্ত গণতন্ত্র বিরাজ করছে।

আজ এক লিখিত বার্তায় তিনি বলেন, “দেশটি অসাধারণ উন্নয়ন অর্জন করেছে এবং উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দেশটিতে আজ প্রাণবন্ত গণতন্ত্র বিরাজ করছে।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার ৭ম দিনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন এই বার্তা পাঠ করেন।

বার্তায় একই সাথে জার্মান প্রেসিডেন্ট বলেন, উদ্ভাবনী উন্নয়ন নীতি ও কৌশল গ্রহণ করে বাংলাদেশ স্পষ্টভাবে দারিদ্র হ্রাসে সফল হয়েছে।

স্টাইনমায়ার বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতি এবং উদার মানবিক সম্পৃক্ততা বিশেষ করে স্বদেশ ভূমি থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়দানকে বিশ্ব অত্যন্ত মর্যাদা দেয়।

তিনি বলেন, “আমাদের সময়ের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো বিশেষ করে চলমান মহামারি পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তন কেবল তখনই মোকাবেলা করা সম্ভব যদি আমরা একসাথে কাজ করি। এ ধরণের সহযোগিতার জন্য আমাদের বহু বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং সামনের সকল কার্যক্রমের সাফল্য কামনা করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com