শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

কিশোরগঞ্জে হেফাজতের হরতালের চালচিত্র, এক্সক্লুসিভ ভিডিওসহ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২৪০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে হেফাজতের হরতালের চালচিত্র, ভিডিওসহ

হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনের ডাকে আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল সমর্থনকারী দলগুলো জানিয়েছে তারা সারাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেছে। অপরদিকে সরকারি দল জানিয়েছে সাধারণ মানুষ হরতাল সমর্থন করেনি। হেফাজত ইসলাম ও হরতাল সমর্থনকারীরা হরতালের নামে সারাদেশে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছে।

 

কিশোরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে সকাল থেকেই যোগ দিয়েছে হরতাল সমর্থনকারী দলগুলোও। হরতাল চলাকালে দুপুরে স্থানীয় শহীদি মসজিদ চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। এতে অফিসের চেয়ার, টেবিল, আসবাবপত্র, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার ছবি ও দলীয় কার্যালয়ের সাইনবোর্ডও ভাংচুর করে।

 

এ ঘটনার খবর পেয়ে জেলা ছাত্রলীগ, যুবলীগ তাদের ধাওয়া করে। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ, বিজিবি ও আমর্ড ব্যাটালিয়ান পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এছাড়াও ভৈরব দুর্জয় মোড়ে জহুরের নামাজের সময় শত শত হেফাজত কর্মীরা সড়ক অবরোধ করে নামায আদায় করে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা

উল্লেখ্য হেফাজতের ডাকে হরতালের সমর্থনে স্থানীয় ইমাম উলামা পরিষদ এর নেতাকর্মীরা হামলায় অংশ নেয়। এ বিষয়ে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানান, জেলা আওয়ামী অফিস ভাঙচুরকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

https://www.youtube.com/watch?v=mol6SvKNiGs

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com