শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

সিরাজগঞ্জে প্রাচীন প্রত্নতাত্ত্বিক মুর্তি সহ আটক তিন

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৬২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে প্রাচীন প্রত্নতাত্ত্বিক মুর্তি সহ আটক তিন

সিরাজগঞ্জের তাড়াশে প্রাচীন প্রত্নতাত্ত্বিক মুর্তি (কষ্টি পাথর সাদৃশ্য) সহ তিন চোরা কারবারিকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

আজ বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন র‌্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

আটককৃতরা হলেন, জেলার তাড়াশ উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৫০), কুসুমদি গ্রামের শ্রী অন্তিম সরকারের ছেলে শ্রী রাম সরকার (৩৮) ও পেঙ্গুয়ারী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে গোলাম সাকলাইন (৪০)।

সিরাজগঞ্জে প্রাচীন প্রত্নতাত্ত্বিক মুর্তি সহ আটক তিনপ্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আটককৃতরা কষ্টি পাথর চোরাকারবারি দলের সদস্য। তাড়াশ উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি ক্রয় বিক্রয় হবে এমন সংবাদের প্রেক্ষিতে আজ বিকেলে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় কষ্টি পাথর সাদৃশ্য সাড়ে ৩৩ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার ও তিন জনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-খ/২৫-ঘ ধারায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com