শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান আর নেই

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ২১৯ বার পড়া হয়েছে
বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান আর নেই

বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (১৪ এপ্রিল) মারা গেছেন তিনি।

করোনাভাইরাস এবং বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।

 

শামসুজ্জামান খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কবি পিয়াস মজিদ। তিনি বলেন, আজ বুধবার দুপুর ২টায় বিএসএমএমইউ হাসপাতালে শামসুজ্জামান খানের মৃত্যু হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন তিনি। পরিস্থিতির অবনতি হওয়ায় গত রবিবার সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

লোক গবেষণায় দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম কুড়িয়েছেন শামসুজ্জামান খান। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

এর আগে গত সোমবার শামসুজ্জামান খানের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। শামসুজ্জামানের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত বলেও জানান তিনি। গত চার-পাঁচদিন ধরে তারা বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com