কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় রিফাত (১১) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তালজাঙ্গা এলাকার একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিফাত ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে বাড়ির লোকজন রিফাতকে খুঁজে পাচ্ছিলো না। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি পাশে ২০০ গজ দূরে একটি ক্ষেতে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।