আগামীকাল সোমবার থেকে করোনাভাইরাসের টি’কার প্রথম ডোজ দেওয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে দ্বিতীয় ডোজের টিকাদান চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রবিবার স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানানো হয়।