শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

গোটা ভারতে কয়েক সপ্তাহের ‘লকডাউন’ দেওয়ার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১
  • ২১৩ বার পড়া হয়েছে
গোটা ভারতে কয়েক সপ্তাহের ‘লকডাউন’ দেওয়ার পরামর্শ

বিশ্বব্যাপী করোনা সংক্রমণের এক তৃতীয়াংশই এখন ভারতে। দেশটির ক্রমশ অবনতি হওয়া করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাইডেন প্রশাসনও।

দ্বিতীয় ওয়েভে সংক্রমণে রাশ টানতে এবার কয়েক সপ্তাহের জন্য ভারতে লকডাউন জারি করার পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের  শীর্ষ চিকিৎসা উপদেষ্টা তথা মহামারীবিদ অ্যান্থনি ফৌসি। খবর জিনিউজের।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের এই মুহূর্তে অক্সিজেনের জোগান, পিপিই কিট ও অন্যান্য মেডিকেল সরঞ্জামের প্রয়োজন। এই ভয়াবহ পরিস্থিতিতে সঙ্কট মোকাবিল কমিটি গঠন করা উচিত যারা সমস্ত দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। কোনো সরকারকেই দোষ না দিতে চেয়ে তিনি বলেন, করোনা যুদ্ধে এত তাড়াতাড়ি জয় ঘোষণা করা উচিত হয়নি। তিনি আরও বলেন, গোটা দেশে অবিলম্বে লকডাউন ঘোষণা করা উচিত। ছয় মাসব্যাপী নয়, অন্ততপক্ষে সাময়িক একটা লকডাউন ঘোষণা করা উচিত। গোষ্ঠী সংক্রমণ রুখতে এটাই একমাত্র উপায়।

ভারতে বেশ কিছু রাজ্য ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করেছে। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, লকডাউন শেষতম হাতিয়ার। পরিযায়ী শ্রমিকদেরও নিজেদের কর্মস্থল না ছেড়ে আসার অনুরোধ জানান মোদী। রাজ্য সরকারগুলিকে তা দেখভালের জন্যও আর্জি জানান। কিন্তু যে হারে সংক্রমণ বাড়ছে, দেশজুড়ে অক্সিজেন সঙ্কট, নাগরিকদের মধ্যে সচেতনতার অভাব, এই সমস্ত কারণে ভারতও কি ফের লকডাউনের পথে হাঁটবে এখন সেটাই দেখার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com