শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

কিশোরগঞ্জে নকল সোনার বার’সহ দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১
  • ৭০৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে নকল সোনার বার’সহ দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব

কিশোরগঞ্জে নকল সোনার বার’সহ দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। শহরের পুরান থানা মোড় সংলগ্ন ইসলামীয়া সুপার মার্কেটের সামনে থেকে ২ পিস নকল স্বর্ণের বার এবং ভিকটিমের ২টি স্বর্ণের কানের দুল’সহ তাদের আটক করা হয়।

 

আজ সোমবার (৩ মে) সকাল ১০টার দিকে নকল স্বর্ণের বার প্রদানের মাধ্যমে ২টি স্বর্ণের কানের দুল প্রতারনা করে নিয়ে যায় মর্মে র‍্যাব এর নিকট একটি অভিযোগ করা হয়। উক্ত অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযোগের দিন সোমবার দুপুর ২টার সময় র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান (বিএন) এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে জেলা শহরের পুরান থানা মোড় সংলগ্ন ইসলামীয়া সুপার মার্কেটের সামনে হতে কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল মধ্য পাড়ার আব্দুর রাশিদের ছেলে মোঃ মজিবুর মিয়া (৩৫), ও মোঃ আলী আকবর এর ছেলে মোঃ হারুন মিয়া (২৮) কে ২টি নকল স্বর্ণের বার এবং ভিকটিমের
২টি স্বর্ণের কানের দুল’সহ গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ নকল স্বর্ণের বার এর মাধমে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com