শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১
  • ১৬৩ বার পড়া হয়েছে
বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন মমতা

বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার। এছাড়া বিধায়করা শপথ নেবেন বৃহস্পতি ও শুক্রবার এ দুই দিনে।

সোমবার কালীঘাটে সাংবাদিক বৈঠকের পরে তৃণমূল কার্যালয়ে পরিষদীয় দলের সঙ্গে আলোচনায় বসেন মমতা। বৈঠকের পরে সাংবাদিকদের সামনে এসে ওই বৈঠকের সিদ্ধান্ত জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন মমতাই।

পার্থ আরও জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৫ তারিখ শপথ নেবেন মমতা। তার পরে ৬ ও ৭ মে শপথ নেবেন বাকি বিধায়করা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়ই। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। কারা মন্ত্রী হবেন সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মমতা ঠিক করবেন কারা মন্ত্রী হবেন।

সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন জয়ী বিধায়করাও। সূত্রের খবর, বৈঠকে বিধায়কদের মমতা বলেছেন, বিধায়ক হয়ে যাওয়ার পরে অহঙ্কার করলে চলবে না। জিতে যাওয়ায় দায়িত্ব আরও বেড়েছে। আপনার যোগ্য জবাব দিয়ে জিতেছেন। আমাদের জয়ে সারা দেশের মানুষ খুশি হয়েছেন। দেশের সব বিরোধীরা খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে কালীঘাটে মমতা বলেন, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে তাঁর সরকারের প্রধান কাজ হবে রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলা করা। তার পরেই বিজয় উৎসব করবেন তাঁরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com