শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ জাল ডলার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১৩৩১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বিপুল পরিমাণ জাল ডলার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব

আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এক শ্রেণির অসাধু চক্র জাল ডলার ছাপিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কাছে এমন একটি গোপন সংবাদ আসে।

দীর্ঘ সময় গোয়েন্দা নজরদারীর পর মঙ্গলবার মধ্যরাতে (১১ মে) আনুমানিক দেড়টার দিকে কিশোরগঞ্জ সদরের কালটিয়া বাজার এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এম শোভন খান (বিএন) এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৭০ হাজার জাল ডলার ও জাল ডলার মুদ্রণের মেশিন’সহ সংঘবদ্ধ চক্রের মূল হোতা এ.এস.এম মোনায়েম নামে এক ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কোদালিয়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করে এবং কিশোরগঞ্জ, গাজীপুর ও ঢাকা’সহ আশেপাশের জেলাগুলোতে জাল ডলার মুদ্রণের মাধ্যমে বিভিন্ন মানুষকে ধোকা দিয়ে আসছিল বলে জানায়। আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১৪, কমান্ডিং অফিসার লে.কর্ণেল আবু নাঈম মো: তালাত প্রেস বিফিং এ জানান, জাল ডলারের এই অবৈধ চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com