শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

আফগানিস্তানে জুম্মার নামাজের সময় বোমা হামলায় ১২ মুসল্লি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ মে, ২০২১
  • ১৬৯ বার পড়া হয়েছে
আফগানিস্তানে জুম্মার নামাজের সময় বোমা হামলায় ১২ মুসল্লি নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের ভেতরে শুক্রবার (১৪ মে) জুম্মার নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন মুসল্লি নিহত হয়েছেন। দেশটিতে তালেবান ও আফগান সরকারের যুদ্ধবিরতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। খবর এএফপির।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফ্রামুর্জ বলেছেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে যাদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১৫ জন।’

কাবুল প্রদেশের শাকার দারাহ জেলায় একটি মসজিদের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়। তালেবান ও আফগান সরকারের মধ্য যুদ্ধবিরতি চলার সময় বেশ কয়েকটি জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এগুলোর মধ্যে মসজিদে বোমা হামলার ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

দুই পক্ষই সম্মতি জানিয়েছিল যে ঈদ উপলক্ষে তিন দিন তারা যুদ্ধবিরতি পালন করবে। প্রায় দুই দশকের লড়াইতে এ ধরনের যুদ্ধবিরতি হয়েছে মাত্র চারবার।

গত ১ মে থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা আড়াইশ বাহিনী প্রত্যাহার শুরু করার পর থেকেই দেশটিতে সহিংসতার ঘটনা আরও বেড়ে গেছে।গত সপ্তাহে একটি গার্লস স্কুলের কাছে বোমা হামলার ঘটনায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই ছিলেন স্কুলের ছাত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com