শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

‘যুদ্ধ রোবট’র গণউৎপাদন শুরু করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৮৯ বার পড়া হয়েছে
‘যুদ্ধ রোবট’র গণউৎপাদন শুরু করেছে রাশিয়া

রাশিয়া জানিয়েছে তাদের সামরিক বাহিনীকে শিগগিরই অটোনমাস ওয়ার রোবটে সজ্জিত করা হবে। এসব রোবট যুদ্ধক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে স্বাধীনভাবে লড়াই করতে পারে।

শনিবার (২২ মে) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, উচ্চ-প্রযুক্তির সামরিকযান যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে যুদ্ধ করতে পারে। এই রোবটের গণ উৎপাদন শুরু হচ্ছে এবং সামরিক বাহিনীতে যুক্ত করা হবে। তিনি বলেন, এটি কোনো পরীক্ষামূলক পদক্ষেপ নয়। এই রোবটকে সের্গেই শোইগু ‘ভবিষ্যতের অস্ত্র’ বলে আখ্যা দেন।

রাশিয়া এরইমধ্যে ইউরান-৯ সহ বেশ কিছু স্বাধীন ও আধা-স্বাধীন মেশিন তৈরি করেছে যা রোবটিক অস্ত্র হিসেবে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এ অস্ত্র হচ্ছে ছোট ট্যাংকের মতো দেখতে যাতে রয়েছে ৩০ মিলিমিটারের কামান, কয়েকটি আগুনের গোলা ছোঁড়ার যন্ত্র ও চারটি গাইডেড এন্টি-ট্যাংক মিসাইল রয়েছে।

যুদ্ধক্ষেত্রে এ অস্ত্র শত্রুপক্ষের ওপর নজরদারি করতে পারে এবং গোলাগুলিতে সমর্থন দিতে পারে। এজন্য নিজের পক্ষের সেনাদের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com