শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

১৫৫ কিলোমিটার বেগে উড়িষ্যায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় `ইয়াস’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১
  • ১৬৯ বার পড়া হয়েছে
১৫৫ কিলোমিটার বেগে উড়িষ্যায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় `ইয়াস’

ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়াস। উড়িষ্যার উত্তরাঞ্চলীয় উপকূলে ইয়াসের আছড়ে পড়ার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।

স্থানীয় সময় বুধবার সকাল ৯টার পরপরই উড়িষ্যায় আছড়ে পড়তে থাকে ঘূর্ণিঝড় ইয়াস।

তিন থেকে চার ঘণ্টা এই ঝড় অব্যাহত থাকবে। এ মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্রটি উড়িষ্যার উপকূল অতিক্রম করবে। পুরো ঝড়টি উড়িষ্যা উপকূল অতিক্রম করে যেতে বিকেল গড়িয়ে যেতে পারে।

ইয়াসের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলেও ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা খুলনা ও বরিশালে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে।

বুধবার সকাল ৯টা ১৫ নাগাদ উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে আছড়ে পড়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। তবে তার আগে থেকেই প্রভাব শুরু হয়েছে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায়। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। জল ঢুকতে শুরু করেছে উপকূলবর্তী এলাকায়। জলোচ্ছ্বাসের একটা বড় কারণ ভরা কোটাল।

বুধবার পূর্ণিমা। সেই সঙ্গে রয়েছে চন্দ্রগ্রহণ। পূর্ণিমার প্রভাবে বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হবে জোয়ার। সকাল ১১টা ৩৭ মিনিটে সর্বোচ্চ সীমায় পৌঁছবে জোয়ার। জোয়ার চলাকালীন জলের উচ্চতা সর্বাধিক সাড়ে ৫ মিটার উঠতে পারে। অন্য দিকে বুধবার দুপুর ৩টো ১৫ মিনিটে শুরু হওয়ার কথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিট পর্যন্ত। ২০২১ সালে এটিই প্রথম ও শেষ ‘ব্লাড মুন’ হতে চলেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com