শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৩৮ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বল্প ব্যয়ে আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চালু হলো ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অপরাহ্নে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চলাচলের উদ্বোধন করেন।

ষড়ঋতুর বাংলাদেশে জ্যৈষ্ঠ মাস মধুমাস হিসেবে পরিচিত এবং এ মাস বাঙালির প্রিয় ফল আম উৎসবের মাস উল্লেখ করে প্রধানমন্ত্রী এ উপলক্ষে তাঁর ভাষণে বলেন, উত্তরবঙ্গের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আম উৎপাদনের জন্য বিখ্যাত। আমের মৌসুমে উত্তরবঙ্গের চাষীদের উৎপাদিত আম সাশ্রয়ী ভাড়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের জন্য ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এতে আমচাষী ও ব্যবসায়ীগণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে এবং সহজে কৃষিপণ্য বাজারমুখী করার পথ প্রশস্থ হবে, অন্যদিকে ভোক্তাদের সুলভ মূল্যে আম ক্রয়ের সুযোগ সৃষ্টি হবে।

সুত্র জানায়, ম্যাংগো স্পেশাল ট্রেনে প্রতি কেজি পণ্য পরিবহনে খরচ পড়বে মাত্র ১ টাকা ১৭ পয়সা। যেখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতি কেজি আম পরিবহনে খরচ পড়ছে ২০ টাকার মতো।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ম্যাংগো স্পেশাল বিশেষ এই ট্রেন প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত চলাচল করবে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে বিকেল সাড়ে ৪টায় ছাড়বে।

ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছবে সন্ধ্যা সাড়ে ৬টায় এবং ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে রাত ২টায়। আম নামিয়ে রাতেই ট্রেনটি আবার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। মালামাল তোলার জন্য চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা, রহনপুর, কাঁকন, রাজশাহী, হরিয়ান, সরদাহ, আড়ানী, আবদুলপুর স্টেশনে থামবে বিশেষ এ ট্রেন।

ম্যাংগো স্পেশাল ট্রেনের পাঁচটি ওয়াগনে (পণ্যবাহী বগি) পণ্য পরিবহন করা হবে। প্রতিটি ওয়াগনে ৪০ টন করে মোট ২০০ টন পণ্য পরিবহন করা যাবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পেরও ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন।

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন মাগুরা রেলষ্টেশন থেকে অনুষ্ঠানে যোগ দেন এবং সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস গণভবন থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। রেল সচিব সেলিম রেজা স্বাগত ভাষণ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com