শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

ফিলিস্তিনিদের উপর অত্যাচার চালিয়েই যাচ্ছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১
  • ২২০ বার পড়া হয়েছে
ফিলিস্তিনিদের উপর অত্যাচার চালিয়েই যাচ্ছে ইসরাইল

টানা ১১ দিনের হামলা ও সংঘাতের পর ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। যুদ্ধবিরতির পর থেকে দুই দিনে নতুন করে কমপক্ষে ২৫০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। মোট কথা যুদ্ধবিরতি শুধুমাত্র মুখে-মুখেই সীমাবদ্ধ, বাস্তবে ফিলিস্তিনিদের উপর নানাভাবে নির্যাতন, অত্যাচার ও অবিচার চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

বৃহস্পতিবার শেখ জাররাহ এলাকা থেকে এক নারী ফিলিস্তিনি সাংবাদিকসহ দুইজনকে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী। এছাড়া ওয়াদি আরা ও কাফর মান্দায় ঘরবাড়িতে হানা দেয় ইসরাইলি পুলিশ। এরপর তার কয়েক ডজন যুবককে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম দ্য নিউ আরবের বরাতে জানা যায়, ফিলিস্তিনিদের ধরপাকড় অভিযান এখনও অব্যাহত আছে। এরই অংশ হিসেবে সোম ও মঙ্গলবার ইসরাইলে ২৫০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী।

মানবাধিকার কর্মীদের মতে, ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলার ঘটনা ঘটলেও তারা কোনো সাজা পায় না।

এদিকে ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা আইনি সহায়তা সংস্থা আদালাহ এর প্রধান হাসান জাবরিন বলেছেন, ইসরাইল ফিলিস্তিনিদের ওপর অনাচার করছে। তারা পুরোপুরি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই গাজার নাগরিকদের সঙ্গে এমনটা করছে ইসরাইলি পুলিশ। এর কোনো আইনি ভিত্তি নেই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনের ওয়াদি আরা ও কাফর মান্দা ছাড়াও নেগেভ এবং উম্ম আল-ফাহমে এলাকায়ও গ্রেফতারি অভিযান চালিয়েছে ইসরাইলি পুলিশ। বেশিরভাগ যুবককে লোদ শহর থেকে গ্রেফতার করা হয়েছে। ওই শহর থেকে কমপক্ষে ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গাজায় হামাসের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘাতে কমপক্ষে ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৬ জন শিশু রয়েছে। এছাড়া প্রায় দুই হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com