শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

গ্রীষ্মের তাপদাহে কদর বাড়ছে সিরাজগঞ্জের আখ ও তাল শাঁসের

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১৫৬ বার পড়া হয়েছে

বাংলা ষড়ঋতুতে গ্রীষ্মকাল (বৈশাখ – জ্যৈষ্ঠ) প্রকৃতিতে আনে আমূল পরিবর্তন। গ্রীষ্মের তপ্ত গরমে জনজীবনে নেমে আসে স্থবিরতা। মানুষের তৃষ্ণা ও ক্লান্তি দূর করতে মৌসুমী ফলের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। সিরাজগঞ্জে আখ,তালের শাঁস,ডাব রয়েছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

তাপমাত্রা বাড়ার সাথে সাথে কদর বেড়েছে তালের শাঁসের। সিরাজগঞ্জের বেলকুচি ,রায়গঞ্জ, তাড়াশে পাওয়া যাচ্ছে এই সুস্বাদু পানি তাল। মৌসুমি ফল কিনতে দেখা যায় স্থানীয় বাজারগুলোতে। অনেক তরুণ পানিতাল খাওয়ার উদ্দেশ্যে দল বেঁধে ছুটে চলছে উপজেলার বিভিন্ন গ্রামে।

ঠান্ডা ও মিষ্টি জাতীয় এ ফল দামে কম হওয়ায় সকল শ্রেণীর মানুষের কাছে প্রিয় খাবার। তালের আকার অনুযায়ী পাইকারী শতাধিক তাল বিক্রি হয় ৭০০-১০০০ টাকায়। সেই হিসাবে প্রতিটা তাল গাছ থেকে গড়ে ১৫০-২০০ তাল পাওয়া যায়। স্থানীয় বাজারে প্রতিটা পানি তাল ১৫-২০ টাকায় বিক্রি হয়। ঢাকাসহ বিভিন্ন জায়গায় পানি তালের চাহিদা থাকায় সেখানেও সরবরাহ করা হচ্ছে সিরাজগঞ্জের পানি তাল।

বেলকুচির তাল বিক্রেতা ইউসুফ(২২) জানান, এবছর তালের ফলন ভালো হওয়াতে গাছের মালিকেরা লাভবান হচ্ছে । সেই সাথে আমাদের মতো অনেক বেকার যুবক মৌসুমি ফল বিক্রি করে পরিবারে কিছুটা আর্থিক সহায়তা করতে পারছি । করনা কালীন সময়ে কোন কাজ কর্ম না থাকায় ও কলেজ বন্ধ থাকায় এই ব্যাবসা করছি আমি ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ, কামারখন্দ উপজেলায় আখ চাষের প্রচলন দীর্ঘদিনের। সিরাজগঞ্জের আখ দিয়ে তৈরী হয় উন্নতমানের চিনি,পাটালি গুড়। তৃষ্ণা নিবারণে ও আখের রসের জুড়ি নেই। সিরাজগঞ্জের আখ জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। সারাদেশের পাইকারী ব্যবসায়ীরা ট্রাক/লড়ি নিয়ে আখ নিয়ে যায় দেশের নানা প্রান্তে।

রায়গঞ্জের তরুণ আখ চাষী জাহিদ হাসান (৩৫)কে জানান গত বছর করোনা মহামারি শুরুর পর থেকে আখের বাজার অনেকটা ভালো। বাজারে প্রচুর চাহিদা থাকায় কৃষকেরা নায্যমূল্য পাচ্ছে। তাছাড়া আখ একবার রোপণ করলে বছরে তিনবার ফলন পাওয়া যায় তুলনামূলক অন্যান্য ফসলের চেয়ে আখ চাষে খরচ কম। যার ফলে বেকার যুবকরা আখ চাষে মনোনিবেশ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com