শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

দাউদ ইব্রাহিমের ভাই গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১১৯ বার পড়া হয়েছে
দাউদ ইব্রাহিমের ভাই গ্রেফতার

অপরাধ জগতের মুকুটহীন সম্রাট বলে কুখ্যাত দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে মাদক পাচার মামলায় গ্রেফতার করেছে মুম্বাইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

আজ বুধবার (২৩ জুন) এখবর দিয়েছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, কাসকরের কাছ থেকে ২৫ কেজি চরস উদ্ধার হয়েছে। এই মাদক জম্মু-কাশ্মীর থেকে পাঞ্জাবে পাচার করা হচ্ছিল। সেখান থেকে সেই মাদক মুম্বাইয়ে সরবরাহ করার কথা ছিল। গোপন সূত্রে মাদক পাচারের খবর পায় এনসিবি। তার পরই তল্লাশি চালিয়ে সেই মাদক উদ্ধার করে। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে কাসকরকে।

কাসকরের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা রয়েছে। এছাড়া তোলাবাজির মামলায় ২০১৭ সালে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। মুম্বাইয়ে মাদক সংক্রান্ত বিষয়ে গত বছর থেকেই তদন্ত চালাচ্ছে এনসিবি। কাসকরকে এর আগেও বেশ কয়েকবার মাদক পাচার সংক্রান্ত বিষয়ে জেরা করেছে এনসিবি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com