শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

ক্লিনার পোষ্টে চাকরি করছে উচ্চ-শিক্ষিত ও ভিআইপিদের স্বজনরা! সেবার মান নিয়েও প্রশ্ন

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৫৪৯ বার পড়া হয়েছে
ক্লিনার পোষ্টে চাকরি করছে উচ্চ-শিক্ষিত ও ভিআইপিদের স্বজনরা! সেবার মান নিয়েও প্রশ্ন

ছবি তোলার জন্য হাসপাতালের কিছু কিছু জায়গা অস্বাভাবিক সুন্দর। এমনি একটি ছবি দিয়েছি খবরের থাম্বাইলে। তবে আপনার মন ফেকাশে হয়ে যাবে হাসপাতালের ভিতর থেকে যখন ঘুরে আসবেন। তখন এই সুন্দর ছবির কথা আপনার আর মনে থাকবে না। আসুন জেনে নিই এর কারণ কি?

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালটি চালুর সঙ্গে সঙ্গে নানা অনিয়ম ও ঘুষ-দুর্নীতি ও পরিস্কার-পরিচ্ছন্নতার মতো বিভিন্ন বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের জন্য আউটসোর্সিংয়ে কর্মী নিয়োগেই কোটি টাকার বেশি ঘুষ বাণিজ্য হয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যমে ইতিপূর্বে সংবাদ প্রকাশ হয়েছে।

কিন্তু ‍সম্প্রতি আরও ভয়াবহ তথ্য পাওয়া যাচ্ছে। একাধিক সূত্রে জানা যায়, আউটসোর্সিংয়ে হাসপাতালের ক্লিনার, আয়া, কুকিং এর মতো কাজে উচ্চ-শিক্ষিত ও ভিআইপিদের স্বজনরা নিয়োগ পেয়েছে। নিয়োগের বিষয়টি মাথা ব্যথ্যার কারণ না হলেও ৫০০ শয্যার হাসপাতালটি যারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার কথা তারা উচ্চ শিক্ষিত ও ভিআইপিদের স্বজন হওয়ায় তারা এসব কাজ থেকে বিরত থাকেন। বিশেষ প্রয়োজন হলে তারা প্রক্সি দিয়ে বিভিন্ন সময়ে অল্প-স্বল্প কাজ করিয়ে থাকে। গতকাল ও আজকে সারাদিন হাসপাতাল ঘুরে এসব তথ্য জানা যায়।

নাম প্রকাশ না করা শর্তে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, যেসব পরিবারের লোকজন ক্লিনার পোষ্টে যোগদান করেছেন তারা পরিচিত মুখ এবং ভিআইপি পরিবারের স্বজন। তাদের সরাসরি কাজের কথা বলাও যায় না, কাজ দিলেও ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেন না।

ক্লিনার পোষ্টে চাকরি করছে উচ্চ-শিক্ষিত ও ভিআইপিদের স্বজনরা! সেবার মান নিয়েও প্রশ্ন

হাসপাতালের বিভিন্ন ফ্লোরে দিনের পর দিন এভাবেই ময়লা পরে থাকে

স্থানীয় একজন জানিয়েছে, এম্বুলেন্সের শব্দ শুনলেই হাসপাতালের ভিতরে থেকে কিছু কর্মী খুব দ্রুত ছুটে আসেন। রোগীকে অতিরিক্ত সেবা দিবে বলে টাকা দাবী করেন। এছাড়াও আয়া ও ওয়ার্ড বয়রা বিভিন্নভাবে রোগী ও রোগীর স্বজনদের কাজ থেকে সেবা দেয়ার নামে বকশিস দাবী করে। টাকা না দিলে নাকি সঠিক সেবা পাওয়া যায় না।

অন্য একজন জানিয়েছে, আউটসোর্সিংয়ের একাধিক কর্মী বিভিন্ন ফার্মেসী ও ক্লিনিকের সাথে যোগ সূত্র রয়েছে। যারা দালাল হিসেবে মেডিকেল থেকে রোগী ভাগিয়ে ক্লিনিকে নিয়ে অতিরিক্ত টাকা আয় করে। টাকা দিয়ে হাসপাতালে সিট পাইয়ে দেওয়ার দাবী করেন অনেকে।

 

সেবার মান নিয়ে সোস্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত ট্রল করছেন অনলাইন এক্টিভিষ্টরা। তারা নিয়োগ বাণিজ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি নিয়ে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করছেন। ফেইসবুক থেকে সংগ্রহ করা এরকম কিছু পোষ্ট নিচে দেয়া হল……

এছাড়াও পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রতিদিনই কেউ না কেউ লিখছেন। কেউ কেউ লিখছেন, কোটি কোটি টাকা খরচ করে নির্মিত হাসপাতালটি বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসুন। কেউ লিখছেন, আমরা হয়রানি থেকে বাঁচতে চাই, দালালমুক্ত হাসপাতাল চাই, পরিস্কার-পরিচ্ছন্ন হাসপাতাল চাই। কিন্তু হাসপাতাল সূত্রে জানা গেছে, এসব উচ্চ শিক্ষিত ও ভিআইপি আউটসোর্সিংয়ের কর্মীদের দ্বারা হাসপাতাল পরিচ্ছন্ন রাখা অসম্ভব।

বেতন নিয়ে শঙ্কা ও কর্ম-বিরতি

এদিকে বুধবার (২৩ জুন) ১ বছর ধরে বেতন না পাওয়ায় আউটসোর্সিংয়ের কর্মীরা হাসপাতালের সেবা বন্ধ করে দিয়ে কর্ম বিরতি পালন করেছে। ঐদিন করোনা ইউনিটে দুই জন মারা যায় এবং শত শত রোগী ও রোগীর স্বজনরা হয়রানির স্বীকার হন। দিন শেষে বেতন দেওয়ার আশ্বাসে তাদের পুনরায় কাজে ফিরিয়ে নেয়া হয়।

ক্লিনার পোষ্টে চাকরি করছে উচ্চ-শিক্ষিত ও ভিআইপিদের স্বজনরা! সেবার মান নিয়েও প্রশ্ন

২৩ জুন সেবা বন্ধ করে দিয়ে, কর্ম বিরতি পালনের দিন তোলা ছবি

গত তিন মাস ধরে হাসপাতালটি প্রায় অভিভাবকহীন। পরিচালক ও সহকারি পরিচালক দুটি পদই নাকি শূন্য রয়েছে। আউটসোর্সিংয়ের কর্মীদের বেতন সংক্রান্ত কোনো সঠিক সিদ্ধান্ত সঠিক করে কেউ দিতে পারছেন না। আগামী কিছুদিনের মধ্যেই সব আউটসোর্সিংয়ের কর্মীদের বেতন দেয়ার আশ্বাস দেয়া হলেও সবাই বেতন পাবেন কি না সেটা এখনো সঠিকভাবে কেউ বলতে পারছেন না।

আউটসোর্সিং নিয়োগ সংক্রান্ত জটিলতা

হাসপাতালের সাবেক পরিচালক ডা. সাইফুর রহমান হাসপাতালের ৯২ জন আউটসোর্সিং কর্মীকে কাজ করার সুযোগ দেন। পরে এ সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়ায়। মন্ত্রণালয় থেকেও ১০৩ জনের অনুমোদনও দেওয়া হয়। পরে পরিচালক পদে ডা. এ কে এম মঞ্জুরুল হক যোগদানের পরদিন থেকেই আউটসোর্সিংয়ে জনবল বাড়তে থাকে এবং তা ২১৬ জনে গিয়ে দাঁড়ায়। এসব নিয়োগে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।অনুমোদিত ১০৩ জনের বিপরীতে ২১৬ জন হওয়ায় গত বছরের জুন মাসের পর থেকে তারা কোনো বেতন পাচ্ছেন না।

চিকিৎসা সেবা চালু

উল্লেখ্য যে,  গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর দিনে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ও ইনডোর সীমিত পরিসরে চালু হয়। এর আগে ২০১৯ সালের ১৫ আগস্ট হাসপাতালটির বহির্বিভাগ চালু হয়।

শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির ঐকান্তিক চেষ্টায় জনবল নিয়োগ বিহীন ইমার্জেন্সি ও ইনডোর চালুর মধ্য দিয়ে হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে যাত্রা শুরু করে।

হাসপাতালটির ইতিহাস

মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে কিশোরগঞ্জ সদর উপজেলা যশোদল ইউনিয়নে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালটি প্রতিষ্ঠিত। ৫০০ শয্যার এই মেডিকেল কলেজ হাসপাতালটিতে আধুনিক ও উন্নতমানের চিকিৎসার জন্য অবকাঠামোগত সব সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও এখন পর্যন্ত জনবল কাঠামো অনুযায়ী অধিকাংশ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পায়নি।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নামে নামকরণ করা হয়। ২০১২ সাল থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে প্রথম বর্ষে এমবিবিএস ক্লাসে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।

২০১০-২০১১ সালে বাংলাদেশ সরকার দেশে স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও কুষ্টিয়ায় ৪ টি মেডিকেল কলেজ স্থাপনের একটি পদক্ষেপ অনুমোদন করে। জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) কার্যনির্বাহী কমিটি প্রকল্পটি অনুমোদন দেয়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য বাজেট হিসাবে আনুমানিক ৫.৪৫ বিলিয়ন টাকা ব্যয়ের অনুমোদন দেয়া।

জানা যায়, যশোর, সাতক্ষীরা, ও কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত অন্য মেডিকেল কলেজ ও হাসপাতালগুলো এখনো আলোর মুখ দেখেনি।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "ক্লিনার পোষ্টে চাকরি করছে উচ্চ-শিক্ষিত ও ভিআইপিদের স্বজনরা! সেবার মান নিয়েও প্রশ্ন"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com