কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী ২৮ জুন সোমবার থেকে সাত দিনের জন্য সারা দেশে কঠোর লকডাউন পালন করা হবে।
এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।
জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। গণমাধ্যম এর আওতাবহির্ভূত থাকবে।
এ বিষয়ে আরো বিস্তারিত প্রজ্ঞাপন আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। শুক্রবার রাতে সরকারের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।