শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল, সম্পাদক আসাদুজ্জামান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল, সম্পাদক আসাদুজ্জামান

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান মো. মনিরুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আসাদুজ্জামান। দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে ২০২১ সালের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও অ্যাসোসিয়েশনের সভাপতি মোহা. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত সমস্যা সমাধানে অ্যাসোসিয়েশন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।

বেনজীর আহমেদ বলেন, মুজিববর্ষে দাঁড়িয়ে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। গত ৫০ বছরে বাংলাদেশের অনেক অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এক্ষেত্রে অ্যাসোসিয়েশনের ভূমিকা কি হবে তা নির্ধারণ করতে হবে। রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে।

পেশাকে ভালোবেসে গর্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান পুলিশ প্রধান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম। ২০২০ বর্ষের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ও অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. আনিছুর রহমান।

সভায় করোনাক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং তাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন এপিবিএন’র অতিরিক্ত আইজি মো. মোশাররফ হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দুইজন। তারা হলেন ডিআইজি এ এফ এম মাসুম রব্বানী এবং ডিআইজি এ ওয়াই এম বেলালুর রহমান।

স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং অ্যাসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের সকল ইউনিট প্রধানরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com