বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে গলায় ওড়না প্যাঁচানো শিশুর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৪৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদীতে গলায় ওড়না প্যাঁচানো শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ১০ বছরের এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) দুপুরে উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের দক্ষিণ লোহাজুড়ি এলাকায় একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। নিহত সাদিয়া আক্তার টুনি কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুড়ি গ্রামের চুন্নু মিয়ার মেয়ে। লোহাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল সে।

মেয়েটির পরিবার জানায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে বাবার সঙ্গে যায় সাদিয়া। কিছু সময় পর সে নিজেই বাড়ি যেতে রওয়ানা দেয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরের দিকে হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী (হোসেনপুর সার্কেল) জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শ্বাসরোধ করে শিশুটিতে হত্যা করা হতে পারে। তবে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কি-না সেটি জানা যাবে ময়নাতদন্তের পর।

এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com