বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইলের সেকান্দরনগর বাজারে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৩৭ বার পড়া হয়েছে
তাড়াইলের সেকান্দরনগর বাজারে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর বাজারে নতুন নৌকা তৈরি, পুরাতন নৌকা মেরামতের কাজ করছে স্থানীয় কারিগররা।স্থানীয়ভাবে এগুলোকে কোষা নৌকা হিসেবেই জানেন সবাই।

বর্ষা মৌসুমে চারদিক যখন পানিতে থৈ থৈ করে তখন কিশোরগঞ্জ জেলার হাওড় অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র বাহন নৌকা। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকার মানুষসহ আশেপাশের উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষের চলাচলে বর্ষায় আগাম প্রস্তুতি হিসেবে কারিগররা তৈরি করছেন বিভিন্ন সাইজের কোষা নৌকা। বর্ষাকে মোকাবেলা ও প্রস্তুতি নিতে এসব অঞ্চলে ছোট-বড় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। নতুন নৌকা তৈরির পাশাপাশি পুরাতন নৌকা গুলোও মেরামতে ব্যস্ত হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ।
এ মৌসুমে নৌকা কারিগরদের ব্যস্ততার শেষ নেই। তবে সারা বছর নৌকা তৈরির কাজ না থাকায় বর্ষা মৌসুমের অপেক্ষায় থাকেন নৌকা তৈরির কারিগররা।

সরেজমিনে মঙ্লবার (০৬ জুলাই) তাড়াইল উপজেলার সেকান্দরনগর বাজার ঘুরে দেখা গেছে, কারিগররা ছোট-বড় নানান রকম নৌকা বানাচ্ছে। কেউ কাঠ কাটছে, কেউ মাপজোক আবার কেউবা হাতুড়ি দিয়ে তারকাটা লাগাতে ব্যস্ত সময় পার করছেন।
কাজের ফাঁকে কথা হয় সেকান্দরনগর পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা নৌকা তৈরির কারিগর হাদিছ মিয়ার সাথে তিনি বলেন, প্রায় ২০/২৫ বছর ধরে নৌকা তৈরির কাজ করি। বড় নৌকার চেয়ে ছোট নৌকার চাহিদা অনেক বেশী, একটি ১৪ হাতের ডিঙ্গি নৌকা তৈরি করতে দুইজন মিস্ত্র্রির ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগে। এ নৌকাটি বিক্রি করা যায় ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা। তবে শিমুল, কাঁঠাল, চাম্বল, রঙিন, আম, গাব ও কদমসহ বিভিন্ন কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে এসব নৌকা। কাঠের ধরনের সাথে নৌকার দামের তারতম্য হয়। তবে সবচেয়ে ভালো মানের নৌকা তৈরি হয় রঙিন কাঠের। দামও একটু বেশি। রঙিন কাঠের ১১ হাত একটি কোষা নৌকা ৮ হাজার টাকায় বিক্রি হয়। টেকেও বেশিদিন। রঙিন কাঠের একটি নৌকা একাধারে পাঁচ বছর ব্যাবহার করা যায়।অন্যান্য কাঠ দিয়ে তৈরি নৌকা দুই থেকে তিন বছর ব্যাবহারের উপযোগী থাকে।তাড়াইল উপজেলার শুধুমাত্র সেকান্দরনগর বাজারেই তৈরি হয় এসব নৌকা। বর্ষা মৌসুমে হাওড় এলাকার মানুষের হাতে কোনও কাজ না থাকায়  এসব নৌকা নিয়ে মাছ শিকার, পশু খাদ্য ও একপাড়া থেকে অন্যপাড়াতে যাতায়াতে ব্যাবহৃত হয়। তবে রাতে টর্চের আলোতে মাছ শিকার প্রধান।সেকান্দরনগর বাজারের কাঠের ব্যাপারী আলী ইসলাম বলেন, বর্ষাকাল ছাড়া নৌকা তৈরির কাঠ কিনতে কেউ আসে না। অন্য সময় গুলো ব্যাবসা মন্দা হয়ে পড়ে। কারিগররাও কষ্টে দিন পার করে। আমরা ব্যাবসায়ী ও কারিগররা বর্ষা মৌসুমের অপেক্ষায় থাকি। বর্ষাকালে নিচু অঞ্চলের মানুষ নৌকা বেশী ব্যাবহার করে। নিচু অঞ্চলের মানুষের নৌকা যাতায়াতের বাহন হিসেবে নৌকাই একমাত্র ভরসা, দুইজন মিস্ত্রী ৪ থেকে ৫ ঘন্টা কাজ করে একটি ডিঙ্গি নৌকা তৈরি করতে পারে। যার বাজার মুল্য ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা। নৌকা তৈরি করে দোকানে রেখে দুর দুরান্তের বিভিন্ন স্থানের ক্রেতার কাছে নৌকা বিক্রি করছি। এক প্রশ্নের জবাবে নৌকা ব্যাবসায়ী আলী ইসলাম জানান, সেকান্দরনগরের নৌকা আশেপাশের উপজেলাসহ বিভিন্ন জেলার লোকজন এখানে এসে নৌকা কিনে নেন।ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, কানুরামপুর, নান্দাইল এবং নেত্রকোণা জেলার কেন্দুয়া, মদন উপজেলা থেকে প্রতিদিনই লোকজন এসে নৌকা কিনে নেন। তাছাড়া পার্শবর্তী ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও করিমগঞ্জ উপজেলার লোকজনও এখান থেকে এসব কোষা নৌকা কিনে নেন। নৌকা তৈরির কারিগর সানাউল্লাহ জানান, আগে প্রতিদিন এই বাজারের প্রায় ২০টি দোকানে মোট ২শ নৌকা বিক্রি হতো। এবছর বৃষ্টি কম থাকায় নদীনালায় পানি প্রবাহিত এখনও শুরু না হওয়ায় নৌকা বিক্রি খুব কম।এখন প্রতিদিন ৫ থেকে ৭ টি নৌকা বিক্রি হয়। এজন্য আমাদের অরস সময় পার করতে হচ্ছে। প্রতিটি নৌকা তৈরি করে ৮শ টাকা মুজুরি পাই। একটা নৌকা তৈরিতে কমপক্ষে দুইজন কারিগর দরকার। ভালো বিক্রি হলে গভীর রাত পর্যন্ত প্রতিদিন ৬ থেকে ৭টা নৌকা তৈরি করতাম। এখন একটা তৈরি করলেও পানির অভাবে ক্রেতাশূন্য বাজার। তাই আমাদের দৈনন্দিন বাজারের চাহিদা মিটাতে হিমশিম খেতে হচ্ছে।

প্রতিদিন ভালোই বিক্রি হচ্ছে, তাড়াইল উপজেলার সাররং গ্রামের মুকরামীন খান জানান, নিচু এলাকার সড়ক গুলো পানিতে ডুবে গেলে আমাদের চলাচলের এমাত্র উপায় এসব কোষা নৌকা। বর্ষাকালে প্রতি মুহুর্তে নৌকা প্রয়োজন হয়। হাটে বাজারে, ছেলে মেয়েদের স্কুল কলেজে , এক গ্রাম থেকে অন্য গ্রাম বা অন্য পাড়ায় যেতে এসব নৌকা খুব দরকারী।রশিদপুর এলাকার কাঠ মিস্ত্রী আলম খন্দকার বলেন, সারাবছর ঘর তৈরির কাজ করি। কিন্তু বর্ষা কালে নৌকা তৈরির কাজ করি, এসম নৌকার চাহিদা বেড়ে যাওয়ায় অনেকে নৌকা তৈরি করতে আসে। পুরো বর্ষার সময় জুড়ে নৌকা তৈরিতে ব্যাপক ব্যস্ততা। বছরের অন্যান্য সময়ের চেয়ে বর্ষার সময় কাঠ মিস্ত্রিদের কাজের চাপ বেশী থাকে। আয় রোজগারও বেশী হয়।

উপজেলার ছনাটি গ্রামের নৌকা তৈরির কারিগর সুবল দাস জানান,করোনাকালীন সময়ে সরকার থেকে কোনও সাহায্য সহযোগীতা পাননি।লকডাউনের পুরোটা সময় বাড়িতেই বসে সময় কাটাতে হয়েছে।এখন ভরা মৌসুমেও পানিশূন্য নদীনালা তাই বিক্রি কম হওয়ায় পেছনের ক্ষতি কাটিয়ে উঠতে পারছিনা। নৌকা বিক্রি বেশি হলে আমাদের কাজও বাড়বে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com