কিশোরগঞ্জের তাড়াইল থেকে চুরি যাওয়া ব্যাটারিচালিত অটোরিক্সাসহ সায়েম (১৪) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সায়েম পার্শ্ববর্তী উপজেলা করিমগঞ্জের চর দেহুন্দা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
সোমবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাঁশমহল সংলগ্ন জাতীয় পার্টির অফিসের সামনের রাস্তায় রাখা ভাড়ায় চালিত একটি অটোরিক্সা চুরি হয়। অটোচালক উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের আলী নেওয়াজের ছেলে পালন মিয়া অনেক খোঁজাখুজির পর জানতে পারেন পার্শ্ববর্তী উপজেলা করিমগঞ্জ থানা পুলিশ চুরি করা একটি অটোরিক্সাসহ একজনকে আটক করেছে। সঙ্গীয় লোকজন নিয়ে করিমগঞ্জ থানায় নিজের অটো সনাক্ত করেন পালন মিয়া।
এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, করিমগঞ্জ থানা পুলিশ চুরি যাওয়া অটোরিক্সাসহ আটক সায়েমকে গত সোমবার তাড়াইল থানায় হস্থান্তর করেন। ওই দিনেই পালন মিয়া বাদী হয়ে আটক সায়েমের বিরুদ্ধে ৩৯৭/৪১১ ধারায় একটি মামলা করেন। মামলা নম্বর – ০৬। তিনি আরও জানান, আটক সায়েম পূর্বেও কয়েকটি অটোরিক্সা চুরি করেছে বলে স্বীকার করেছে। মঙ্গলবার (১৩ জুলাই) আদালতের মাধম্যে আটক সায়েমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।