বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইলে ইফান হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে
তাড়াইলে ইফান হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

কিশোরগঞ্জের তাড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে নাজমুল হুদা ইফান (১৮) নামের এক যুবকে হত্যার দু’দিনের মাথায় প্রধান আসামী মারুফ মিয়াকে (২০) র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল গ্রেফতার করেছে।

জানা গেছে, ২৭ জুলাই বুধবার ভোরে  র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল অভিযান চালিয়ে তাড়াইল উপজেলার ঘোষপাড়া এলাকা থেকে একই এলাকার রমজানের ছেলে মারুফ মিয়াকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে গত সোমবার রাত ৭টা ৩০ মিনিটের দিকে ঘোষপাড়া মোড়ে চা দোকানে আড্ডারত অবস্থায় নাজমুল হুদা ইফানকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। নাজমুল হুদা ইফান তাড়াইল উপজেলার দেওথান গ্রামের জামাল মিয়ার ছেলে। এ ঘটনায় তাড়াইল থানায় হত্যা মামলা দায়ের করার পর থেকেই র‌্যাব  ও গোয়েন্দা নজরদারি চালিয়ে এজাহারভূক্ত আসামী মারুফকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মারুফ এ খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এজাহারভূক্ত পলাতক অন্য আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com