ডিজিটাল বাংলাদেশের রূপকার, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত রোগী পরিবহনের জন্য কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া নতুন এ্যাম্বুলেন্সটি উদ্ভোধন করেছেন কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু (এমপি)।
জানা যায়, রবিবার (৮ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুপুর ১ টায় বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি নতুন এ্যাম্বুলেন্সটি শুভ উদ্ভোদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের প্রিন্সিপাল ফারুক আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন,
তাড়াইল মডেল প্রেসক্লাব সভাপতি আলী কায়সার খান, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল, সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকি, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু শিকদার, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার জাওয়ার ইউনিয়ন সভাপতি শরীফুল ইসলাম শরীফ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু (এমপি) স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক খোঁজখবর নেন। তিনি ডা. আলমাছ হোসেনকে সুশৃঙ্খলভাবে স্বাস্থবিধি মেনে করোনার ভ্যাকসিন যথাযথভাবে সবার মাঝে প্রয়োগ করার জন্য আদেশ প্রদান করেন এবং সরকারের দেয়া প্রতিটি নির্দেশনা মেনে চলার জন্য সকলকে উৎসাহিত করার জন্য বলেন।