কিশোরগঞ্জের তাড়াইলে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সারোয়ার (১৬) নামের এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, উপজেলার ধলা ইউনিয়নের ধলা উত্তরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে সারোয়ার। সারোয়ার ৮ বছর বয়সি শিশুকে ধর্ষণচেষ্টার কারণে পরিবার বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন।
শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার সকালে মেয়েটি ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য কলেরপাড় যায়। এ সময় সারোয়ার তাকে জোর করে পাশের রান্নাঘরে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। তখন শিশুটি চিৎকার-চেঁচামেচি শুরু করলে সারোয়ার পালিয়ে যায়।
তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন সরকার জানান, শিশুটির পরিবার থানায় খবর দেয়ার সাথে সাথেই পুলিশ পাঠিয়ে অভিযুক্ত সারোয়ারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যাবস্হা নেয়া হবে।