‘যতমত ততপথ-হিন্দু স্বার্থে একমত’ এই শ্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, শুক্রবার (১৩ জুলাই) বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তাড়াইল উপজেলা শাখার আয়োজনে তাড়াইল সদর বাজার কালী বাড়ীর সামনে সকাল ১০ টায় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক শ্রী অর্নব পাল আনন, তাড়াইল উপজেলা শাখার সদস্য সচিব শ্রী সঞ্জয় মল্লিক, যুগ্ম আহ্বায়ক হৃদয় সরকার, যুগ্ম সদস্য সচিব সুমন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী মিশুক ভৌমিক, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তাড়াইল উপজেলা শাখা সদর ইউনিয়নের আহ্বায়ক শ্রী তুষার সরকার, সদস্য সচিব প্রশান্ত সরকার, দিপ্ত সরকার, সাগর সরকার, বিপুল তালুকদার, সুমন সূত্রধর , দামিহা ইউনিয়নের আহ্বায়ক মিঠুন বর্মন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক রতেন্দ্র সরকার, যুগ্ম সদস্য সচিব সজল চন্দ্র বর্মন, নিতিশ চন্দ্র বর্মন, রাউতি ইউনিয়নের যুগ্ম-সদস্য সচিব নিপেন্দ্র বর্মন প্রমুখ।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তাড়াইল উপজেলা শাখার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের আহ্বায়ক শ্রী তুষার সরকার তার বক্তব্যে বলেন, খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের অর্ধ শতাধিক হিন্দু পরিবারে হামলা, মন্দির, প্রতিমা, ঘরবাড়ি ভাংচুর-লুট এসবের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। তিনি আরো বলেন, ঢাকা সাভারে অধ্যাক্ষ মিন্টু চন্দ্র মন্ডলকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক শ্রী অর্নব পাল আনন এবং তাড়াইল উপজেলা শাখার সদস্য সচিব শ্রী সঞ্জয় মল্লিক সরকারি বাজেটে ৩ হাজার কোটি টাকার বরাদ্দের দাবী জানিয়ে তারা বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বসবাস করতে চায়। আমরা আজ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের সুদৃষ্টি কামনা করছি।