বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

১৫ আগষ্টে নিহতদের স্মরণে তাড়াইল উপজেলা যুবলীগের দোয়া ও শোকর‍্যালী

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্টে নিহতদের স্মরণে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা যুবলীগের উদ্যোগে দোয়া, শোকর‍্যালী আয়োজন ও খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগষ্ট) উপজেলা যুবলীগের আয়োজনে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে তাড়াইল বাজার পানমহলে উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে বিকাল ৪ টায় দোয়া শেষে একটি শোকর‍্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

তাড়াইল উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শোকর‍্যালী, দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম বকুল, তাড়াইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক এডভোকেট ইফতেখারুল ইসলাম পাভেল, জেলা যুবলীগের সদস্য কামরুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগ নেতা হারুন অর-রশিদ, রফিকুল ইসলাম মাসুদ, আফজাল হোসেন কাদির, মুজিবুল হক পলাশসহ উপজেলার সাত ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং নেতাকর্মী বৃন্দ।
মিলাদ মাহফিলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পড়ানো হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com