বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ তাড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন শুরু কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে পাকুন্দিয়ায় অনুপস্থিত ২৮০ পরীক্ষার্থী নিকলীর হাওর উপজেলায় বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্য ধানের গোলা নওগাঁয় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে
তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু 
কিশোরগঞ্জের তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে  মতিউর রহমান (৫০) নামে একজন ফিশারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ২৭ আগস্ট বেলা পোনে ৩ টার দিকে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মতিউর রহমান পুকুরে মাছের খাদ্য দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। নিহত মতিউর রহমান একই ইউনিয়নের সহিলাটি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
আরও জানা যায়, দাড়িয়াপুর গ্রামের আবদুস ছাত্তার ভূঁইয়ার ফিশারীতে দৈনিক মুজুরি হিসেবে কাজ করতো মতিউর রহমান। প্রতিদিনের ন্যায় আজও পুকুরে মাছের খাদ্য দেয়ার সময় অসাবধানবশত পুকুরে সংযোগ দেয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে আশপাশের লোকজন মতিউর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করা শ্রমিক মতিউর রহমানের হয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে থানায় অভিযোগ হলে বিষয়টি তদন্ত করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com