শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াইলে পুকুরে বিষ প্রয়োগে ১০০ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা তাড়াইলে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ জনজীবন, দিনে প্রখর রোদ-রাতে ভ্যাপসা গরম ভারত ‘আওয়ামী লীগ ভালো ছিল’-এমন বয়ান দিচ্ছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনায় সিক্ত সাবেক সভাপতি মুজিবুর রহমান দফাদার পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পরীক্ষামূলকভাবে ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

বৈদ্যুতিক গাড়ি আমদানির পথে এগোচ্ছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে
বৈদ্যুতিক গাড়ি আমদানির পথে এগোচ্ছে বাংলাদেশ

এবার বৈদ্যুতিক গাড়ি আমদানির পথে এগোচ্ছে বাংলাদেশ। তৈরি হচ্ছে নতুন নীতিমালা। মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরই শুরু হয়ে যাবে আমদানি। ব্যক্তিগতভাবে যে কেউ ইলেকট্রিক গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন।

এমনটাই জানানো হয়েছে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ। শুধু বৈদ্যুতিক গাড়ি আমদানি করলেই হবে না, সেসব যানবাহন চার্জ করার জন্য নীতি নিয়েও কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎচালিত যান – ইজিবাইকের সংখ্যা প্রচুর। এর বাইরে প্রাইভেট কারসহ অন্য যানবাহনগুলি কবে থেকে আমদানি শুরু হবে, তা এখনও ঠিক হয়নি।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ইউছুব আলি মোল্লা জানিয়েছেন, বুধবার বিদ্যুৎচালিত যানবাহন সংক্রান্ত পলিসি চূড়ান্ত করতে দীর্ঘ বৈঠক করেছেন। একজন যুগ্ম সচিবের নেতৃত্বে আরও একটি কমিটি তৈরি করা হয়েছে। খসড়া নীতিমালা পর্যালোচনা করে সাতদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে।

তিনি আরও জানিয়েছেন, “রিপোর্ট পাওয়ার পর আবার আলোচনা হবে, মন্ত্রণালয়ের মতামত নিতে হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলিকে আলোচনা করতে হবে। এসব ধাপ পেরনোর পর নীতিমালা চূড়ান্ত করে আমরা মন্ত্রণালয়ে দিতে পারব। এতে কিছুটা সময় লাগবে”।

প্রসঙ্গত, সারা দেশে অবৈধভাবে চলা বিদ্যুৎ চালিত যানবাহন, বিশেষ করে ইজিবাইককে শৃঙ্খলায় আনতে প্রায় দু’বছর আগে এই সংক্রান্ত পলিসির খসড়া তৈরি হয়েছিল। এবার সেই খসড়ার উপর ভিত্তি করেই শুরু হয়েছে নয়া নীতি নিয়ে আলোচনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com